হাসিনুজ্জামান মিন্টু, রানীশংকৈল প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
এ উপলক্ষে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে একটি মতবিনিময় ও শুভেচ্ছা সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার দুপুর ২টায় হাফিজ উদ্দিন আহমেদের পীরগঞ্জ উপজেলার চাতাল এলাকায় অবস্থিত বাণিজ্যিক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল স্তরের সম্মানিত নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টি, পীরগঞ্জের সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ মো. ফয়জুল ইসলাম।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬