স্টাফ রিপোর্টার, নীলফামারী:
"করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের চেয়ারম্যান গোলাম রাব্বানী প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহিদুল আলম, ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রকেনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতিতে সমবায় সমিতিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাম রাব্বানী প্রধান ও ইয়াং লাইট সমবায় সমিতির পরিচালক মো. রফিক দীন আল আজীরসহ একাধিক সমিতির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে বিভিন্ন সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।
এ সময় ডিমলা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির পরিচালক, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬