স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল করিম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর থানারহাট বিওপির একটি টহলদল আমতলী মসজিদ (ভূমিহীন পাড়া) এলাকায় এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের তথ্যের ভিত্তিতে সুবেদার মো. আজগর আলীর নেতৃত্বে একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী সেখানে অবস্থান করছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মো. আব্দুল করিমকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আব্দুল করিম নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় মো. ফারুক, স্বপন ও খাইরুল নামে আরও তিনজন পালিয়ে গেছে।
আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬