মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের হামলায় মোঃ সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাইফুল ইসলাম ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে আড়ংঘাটার দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর ওয়াপদা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬