জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচনে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, স্থানীয় নির্বাচনে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভালো ফলাফল অর্জন করতে হলে এখন থেকেই পরিকল্পিতভাবে মাঠপর্যায়ে কাজ করতে হবে। এজন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান লক্ষ্য। তাই মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং তাদের সমস্যা ও প্রত্যাশাগুলো জানতে হবে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
সভায় ডোমার উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে দলের করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। উপস্থিত নেতা-কর্মীরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিন তাদের বক্তব্য শোনেন।
শহীদ ধীরাস মিজান স্মৃতি পাঠাগাৎরের উদ্বোধন
মতবিনিময় সভার পাশাপাশি ‘শহীদ ধীরাস মিজান স্মৃতি পাঠাগার’-এর উদ্বোধন করেন প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিন।
পাঠাগার উদ্বোধনকালে তিনি বলেন, একটি সুন্দর, আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তার পরিধি বাড়ে, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয় এবং সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়।
তিনি এলাকার শিক্ষার্থী ও তরুণদের নিয়মিত শহীদ ধীরাস মিজান স্মৃতি পাঠাগারে এসে বই পড়ার আহ্বান জানান। একই সঙ্গে পাঠাগারটিকে শিক্ষা, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা ও পাঠাগার উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
রাজনৈতিকভাবে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়া ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে মতবিনিময় সভা ও ‘শহীদ ধীরাস মিজান স্মৃতি পাঠাগার’-এর উদ্বোধনটি স্থানীয়ভাবে গুরুত্ব বহন করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬