মোঃ মাহফুজুল হক খান (জিকু)
ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো:শরিফুল আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকালে ধানমন্ডির সীমান্ত সম্ভারের বিজিবি ভ্যানকুয়েট হলে এই সংবর্ধনা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো:মাহমুদ ভূইয়ার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো:শরিফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এতে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ--রুহুল আমিন আকিল,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিকাল ৩ টা থেকে শুরু হওয়া আলোচনাসভা ও সংবর্ধনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকায় অবস্থানরত জাতীয়তাবাদী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬