মোঃ ফারদিন হাসান উজ্জ্বল, বিশেষ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশ আগমন উপলক্ষে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে ঢাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
২৫ ডিসেম্বর ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার ৩০০ ফিট এলাকায় উপস্থিত হন। এ সময় তারা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে সমবেত হন এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক ঘটনা। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে।
ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা যুবদল নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত।”
এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬