এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
জনতার ভালোবাসায় পূর্ন তুমি
শূন্য বাতিলের দল,
সাম্যের বানিতে বলছো কথা
দেখাওনি কভূও বাহুবল।
দাম্ভিকতাকে পদদুলি করে
শক্ত করেছো মনোবল,
তাদের অপ-প্রচার আমাদের হাতিয়ার
মুসকি হাসি তোমার সম্বল।
অর্থের দাপট দেখাও নি তবুও
ওরা বলে তুমি অহংকারী,
ক্ষমতার লোভে নয়,মায়ার টানে
চলছে তোমার সাম্যের তরী।
তুমি নজরুল প্রেমিকরুপে বলো যখন কথা
ওরা বলে তুমি নাস্তিক,
আমি নজরুল সৈনিক দিয়ে যাই বাহবা
তুমিই হলে সাম্যবাদী আস্তিক।
তুমি শিশির মনির আলোর প্রদীপ হয়ে
মাজলুমানের ঘরে জ্বলবে,
শিশির কণার মতো বিন্দু- বিন্দু করে
প্রতিহিংসার দেয়াল ভাঙবে।
তুমি বিপ্লবী বীর, নিরবে শুনো
নিন্দুকের দল কি বলছে,
তুমি সাম্যবাদী তাই প্রতিহিংসার আগুন
তাদের বুকে জ্বলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬