বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা গত (২৩ নভেম্বর) সোমবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের আহ্বায়ক অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যাপক, লেখক, কবি মো. নুরুল ইসলামকে সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আজম খানকে জেনারেল সেক্রেটারি ও শামীম আহমদকে ট্রেজারার করে ১৭ সদস্য বিশিষ্ট দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন - ভাইস-চেয়ারপারসন রানু খান, খালিছুর রহমান, সাইফুল আলম, মোবারক আলী; অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শরিফুল ইসলাম, আফজাল খান; অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইফতেখার শিকদার; অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম; প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি আব্দুল করিম; কালচারাল সেক্রেটারি আছকির আলী; মেম্বার আব্দুর রকিব, কনর মিয়া, পরতাব আলী ও শামীম আহমদ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬