মোঃ ইজাজ আহামেদ
গত ১১ এপ্রিল শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে নতুন পয়গাম দৈনিক পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন ও সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কবি ড. রতন ভট্টাচার্য মহাশয়(ভিজিটিং প্রফেসর- ভার্জিনিয়া ইউনিভার্সিটি, ইউএসএ), মাননীয় কবি ড. মনোরঞ্জন দাস মহাশয় ( অ্যাডভকেট - কলকাতা হাইকোর্ট), মাননীয় ঔপন্যাসিক ইসমাইল দরবেশ, কবি মোঃ মফিজুল ইসলাম, কবি আলমগীর রহমান, আবদুস সালাম, কবি মোঃ ইজাজ আহামেদ, কবি মুহা: আকমল হোসেন, কবি নূরুল হুদা, কবি আব্দুর রহমান, সাংবাদিক এবাদুল হক, কবি জিয়াউর রহমান, কবি আজিজুল হাকিম, কবি জুবায়ের হোসেন, কবি ফিরোজা বেগম, কবি আরাফা, পত্রিকার সম্পাদক মুদাসসির নিয়াজ ও মতিউল ইসলাম প্রমুখ ব্যক্তিগণ। এদিন উপস্থিত গুণীজনদের কন্ঠে কবিতা পাঠ ও বক্তব্যে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। উপস্থিত ব্যক্তিদের মেমেন্টো ও মেডেল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানটি ৪ এপ্রিল হওয়ার কথা ছিল কিন্ত বিশেষ কারণ বশত ১১ এপ্রিল করা হয়। এই ঈদ সংখ্যায় কলম ধরেছেন দুই বাংলার কবি ও লেখকগণ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬