ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সার্বিক সহযোগিতায় ২ দিনব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় পল্লী উন্নয়ন একাডেমিতে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়।
বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুক্ত আলোচনা হয়।
প্রশিক্ষণে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে নিজ নিজ এলাকায় জনসচেতনতামূলক বার্তা তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন হিরো আলম। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন রঞ্জন কুমার ঘোষ, সিনিয়র অফিসার পারভীন সুলতানা, কো-অর্ডিনেটর (সাব-ডিস্ট্রিক্ট) রওশন জামান চৌধুরী ও প্রণব কুমার।
ধামইরহাট উপজেলা থেকে ২৭ জন সুশীল সমাজের সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই প্রশিক্ষণে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করা, সাধারণ জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬