ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারে সাম্প্রতিক ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
৪ অক্টোবর সকাল ১০টায় তিনি আমাইতাড়া বাজারে যান এবং ভুক্তভোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি ভুক্তভোগীদের সান্ত্বনা দিয়ে বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। এ সময় তিনি পুলিশ প্রশাসনকে সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের বের করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাও. আতাউর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬