মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাঁড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সাহাজান আলী ওরফে বাবু (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার রাতে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে গত সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত সাহাজান আলী ওরফে বাবু নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত শফিজ উদ্দিন ওরফে শফি মেকারের পুত্র।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, সাহাজান আলী বাবু আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানাসহ রংপুর, পীরগঞ্জ, মিঠাপুকুর থানায় চুরি, ডাকাতির মামলা রয়েছে। তিনি পুলিশের নথিতে তালিকাভুক্ত আসামি।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের তৎপরতায় লিপ্ত ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।
নবাবগঞ্জ থানায় যোগদানের পর থেকে ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন ব্যাপক অভিযান শুরু করেছেন বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬