আবু নাঈম রিপন, নরসিংদী থেকে:
নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়ার দিকনির্দেশনায় এসআই কাইয়ূম সঙ্গীয় ফোর্সসহ ১৪ নভেম্বর শনিবার মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।
আটককৃতরা হলেন—
১. কবির (৩৩), পিতা: আতাবুর রহমান, গ্রাম: খৈশাখালী, শিবপুর, নরসিংদী।
২. আশরাফুল (১৯), পিতা: আতাবুর রহমান, গ্রাম: খৈশাখালী, শিবপুর, নরসিংদী।
৩. আহসান উল্লাহ (২২), পিতা: হানিফ মিয়া, গ্রাম: নোয়াদিয়া, পশ্চিমপাড়া, শিবপুর, নরসিংদী।
৪. রিফাত (১৯), পিতা: মনির হোসেন, গ্রাম: নোয়াবাদ, করিমপুর, আলমগীর মেম্বারের বাড়ি, থানা: রায়পুরা, নরসিংদী।
তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় জিডি নং-৬৭৮, তারিখ: ১৪/১১/২০২৬ ইং মূলে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
শিবপুর মডেল থানা সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬