নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত (১১ নভেম্বর) রোজ বুধবার বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনজীবন আজ বিপর্যস্ত।"
অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাসের দাম কমানোর কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬