জেলা প্রতিনিধি রংপুর:
নারী শিক্ষার্থীদের হেনস্তা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ব্লকেড করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
২৪ নভেম্বর দুপুরে ক্লাস বর্জন করে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে নারী শিক্ষার্থীদের গ্রুপে কুরুচিপূর্ণ ও যৌন নিপীড়নমূলক প্রস্তাব দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এছাড়া তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।
দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬