মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় জমি ফেরত পেতে সাধারণ ডায়রি করে ও প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ।
সরেজমিনে গেলে নাসিমা সিদ্দিক অভিযোগ করে বলেন তার শশুর মৃত আব্দুল হাই এর কাছ থেকে ছোট আজলদী উচ্চ বিদ্যালয়ের হেড মাস্টার মোঃ মইনুউদ্দিন ১০০ শতাংশ জায়গা বুঝিয়ে বিদ্যালয়ের নামে রেজিস্ট্রার করে নেন, তা নাহলে স্কুল মঞ্জুর হবেনা শিক্ষা মন্ত্রণালয়ে তাই নাসিমা খানের সহজ সরল শশুর রাজি হয়ে যান, কাগজ করে ১০০ শতাংশ দিয়ে দেন, তখন মাস্টার আশ্বাস দেন আমরা স্কুল মঞ্জুর হলেই আপনাদের ১০০ শতাংশ জায়গা ফেরত দিয়ে দিবো আমার উপর বিশ্বাস রাখেন। কারণ ছিল স্কুলের বর্তমান জমি ৪৬ শতাংশ হওয়াতে সরকারি নিবন্ধন হয়না, জমি নিজস্ব একশত শতাংশ জায়গা দেখাতে তার জন্য এমন চালাকি করে তার শশুরের সঙ্গে উনি বুঝতে পারেননি।
তার শশুর জীবিত থাকতে ৫০ শতাংশ জায়গা স্কুল কতৃপক্ষ ফেরত দেন, শশুর মারা যাওয়ার পড়ে বাকী ৫০ শতাংশ জায়গায় ফিসারী খনন করতে গেলে স্কুল কতৃপক্ষ বিরোধ সৃষ্টি করে এবং সন্ত্রাসী বাহিনী কয়েকজন আনোয়ার হোসেন (৩৭), লৎফর রহমান শাহানশাহ্ (৩৬). আনন্দ (২০), আরও অজ্ঞাত কয়েকজন ছিল জমিনে গেলে আমাদের উপর হামলা করে, আমাদের ছেলেদের মারধর ও জখম করে হাসপাতালে পাঠায় এই সন্ত্রাসীরা। এলাকায় বিচার সালিশ করে চেয়ারম্যান ও মেম্বার সমাধান দিতে পারেনি। নাসিমা সিদ্দিক বলেন ছেলেদের নিয়ে নিরাপত্তা হীনতায় ভোগছেন তাই সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি। প্রয়োজনীয় সুষ্ঠু সমাধান করে যেন দেন অচিরেই আকুতি নাছিমা খানের।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬