মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী- ১ (ডোমার–ডিমলা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার ভাগিনা ও তারেক রহমানের খালাতো ভাই ,ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। (বুধবার ১৭ ডিসেম্বর) এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা, সংগঠনিক দক্ষতা এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকার কারণে ইঞ্জিনিয়ার তুহিনকে এই আসনের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রার্থীতা চূড়ান্ত হওয়ায় ডোমার ও ডিমলা উপজেলায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রার্থীতা চূড়ান্তের পর ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “ডোমার-ডিমলার মানুষের প্রত্যাশা পূরণে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। জনগণের সহযোগিতাই হবে আমার মূল শক্তি।”
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬