মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য ক্ষতিপূরণ প্রদান এবং তাঁদের স্বার্থ সংরক্ষণের অংশ হিসেবে এ চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬