মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি (নেত্রকোণা)
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, নেত্রকোণার আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, নেত্রকোণার উপপরিচালক মো. সুজন আহমেদ চৌধুরী।
আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা জোরদার, ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং সামাজিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬