হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা তাঁদের নানা সমস্যা, অভাব-অভিযোগ ও প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে সেবাগ্রহীতাদের কথা শোনেন। সম্ভবপর ক্ষেত্রে তিনি তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করেন। পাশাপাশি অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জনসাধারণের কথা সরাসরি শোনা, তাঁদের সমস্যা ও অভিযোগের দ্রুত প্রতিকার এবং সরকারি সেবা সহজলভ্য করার লক্ষ্যে নিয়মিত এ গণশুনানি একটি গুরুত্বপূর্ণ ও জনবান্ধব উদ্যোগ বলে সংশ্লিষ্টরা জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনসেবাই প্রশাসনের অঙ্গীকার। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নেত্রকোনা জেলা প্রশাসন সদা সচেষ্ট।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬