মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-পূর্ব)। এ ঘটনায় রুশান্ত হাজং (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল, নেত্রকোনার দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর ২০২৬) কলমাকান্দা থানাধীন পাঁচগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় অবৈধভাবে ভারত থেকে আমদানি করা ৩৭ বোতল মদসহ রুশান্ত হাজংকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুশান্ত হাজং কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও (দক্ষিণপাড়া) গ্রামের সুজেন্দ্র হাজং ও গনাবটি হাজংয়ের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬