সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ার ছনহারা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২২ই আগষ্ট বিকালে ছনহারা ইউনিয়নের মুরালি ঘাট বাজারে পটিয়া থানা পুলিশের উদ্যোগে এ র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন পটিয়া থানার (ওসি) জিয়াউল হক, থানার এসআই মাহবুবুর রহমান শামীম, এসআই সমীর ভট্টাচার্য, ছনহারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম আলমদার, আবু তাহের, মোহাম্মদ ওয়াসিম, বেলাল চৌধুরী, ডাক্তার আবু ছৈয়দ, জাইদুল হক মেম্বার, কোরবান আলী, রফিক মেম্বার, আলী আজগর সোহেল, সোবহান সিকদার, রহিম আলমদার ও রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় পটিয়া থানা পুলিশের সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা র্যালিতে অংশ নেন।
র্যালিতে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
এ সময় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও পরিবহনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি, মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারের পাশাপাশি জনসম্পৃক্ততামূলক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
পথসভা থেকে মাদক নির্মূলে শুধু পুলিশের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬