স্টাফ রিপোর্টার, নীলফামারী:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ - পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চারা গাছ বিতরণ করেছে পপি, ডিমলা জোন, নীলফামারী রিজিয়ন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নীলফামারীর ডিমলায় বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০টি ও ডিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০টি - মোট ১০০টি তিন জাতের চারাগাছ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. সাজেদুর রহমান, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, পপি ডিমলা জোন; মো. সাজ্জাদ হোসেন, শাখা ব্যবস্থাপক, পপি ডিমলা ইউপিপি শাখা; মো. আল আমিন, শাখা ব্যবস্থাপক, পপি ডিমলা আরএমসি শাখা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬