মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট:
র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে আড়ম্বরপূর্ণ ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
"আদিবাসী ধাত্রীদের সম্মাননাঃ জীবন ও কল্যানের সুরক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে ৯ আগস্ট রবিবার বেলা ১১ টায় বর্ন্যাঢ্য র্যালী শেষে উপজেলা সম্প্রসারিত ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আইএফইএসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রুখসানা আফরোজ সিনিয়র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলী।
বক্তাগণ আদিবাসী জীবনে ধাত্রীদের গুরুত্ব ও তাদের ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অধিকার বিষয়ের উপর বক্তব্য রাখেন। তারা বলেন, আদিবাসী ধাত্রীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরে আদিবাসীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য ও গান পরিবেশিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬