পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
“ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে” স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২৬ অনুষ্ঠিত হয়। দুর্বার নেটওয়ার্ক জয়পুরহাট ও নারী পক্ষের আয়োজনে এসডিএস এনজিওর সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করা অতিথিগণ বলেন, ঘরে, বাইরে কিংবা অনলাইনে কোথাও নারী আজ নিরাপদ নয়। পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুকসহ নানা ধরনের নির্যাতন এখনো নারীর জীবনে বড় বাধা হয়ে আছে। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার সকালে এসডিএস এনজিওর হলরুমে সংগঠনের নির্বাহী পরিচালক আয়েশা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন দুর্বার নেটওয়ার্কের নির্বাচন কমিশনার অনিতা রানী, এসডিএস এনজিওর সহকারি পরিচালক আঞ্জুমান আরা আঁখি, দুর্বার সদস্য নাসিমা আক্তার মিলন ও মোসলেমা বেগমসহ অনেকেই।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬