পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম বছর পূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে পাঁচবিবি উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ মাথা মোড়ে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান। সঞ্চালনায় ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সদস্য রিপন আকন্দ।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী মাস্টার, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের সদস্য লিটন আরেফিন, যুবনেতা শফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, রহিদুল ইসলাম, মাহমুদ হোসেন মামুন, জেলা যুবদলের সদস্য রাজীব ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মামুন খাঁন, যুবনেতা মো. রাজ খাঁন, পিয়ার নবী ও সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬