পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১'নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটার রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডে-নাইট এই ক্রিকেট টুর্নামেন্ট-২৬ এর উদ্বোধন হয়। রবিবার রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ শামিম হোসেন মন্ডল। এসময় তিনি ব্যাট হাতে বল মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক মোঃ সামছুল হুদা দুলাল, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হারুনুর রশিদ সজল ও সঙ্গীত শিল্পী মোঃ ইসমাইল হোসেন কাবিলা।
পূর্ব বালিঘাটা ও রামতনু এলাকার সিয়াম, সৈকত ও আল-আমিন সহ অনেকেই মাদক বিরোধী ডে-নাইট শর্টপিচ এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। টুর্নামেন্ট উপভোগ করতে মাঠে দর্শক উপস্থিত ছিলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬