মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোনা, জেলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বধলা উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক জেলা সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় পূর্বধলা পাটবাজারে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. বাবলু আলম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্বধলা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ফকির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার।
এ সময় পরিবারের পক্ষ থেকে বিশেষ বক্তব্য রাখেন মরহুম মুশতাক আহমেদের জ্যেষ্ঠ পুত্র ইশতিয়াক আহমেদ বাবু।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফকির সায়েদ আল মামুন শহীদ, মো. সেলিম উদ্দিন, মো. রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন নওয়াব, মো. আব্দুল গফুর, মো. আবুল হাসনাত বেপারী ও আতিকুর রহমান রনকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণসভায় বক্তারা মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদের রাজনৈতিক জীবন, আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও নীতি অনুসরণ করে পথ চলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬