নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন রুকন ও ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ফতুল্লার পাগলা নয়ামাটি ভরাট বাজার এলাকায় নিজের ডিমের দোকানে অবস্থানকালে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর ও কাঠের বাটাম দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬