মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধীদের পক্ষে কোনো তদবির বরদাশত করা হবে না; তদবিরকারীদের নামও নথিভুক্ত করা হবে। এছাড়া মাতলামি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।
দলমত বা সামাজিক প্রভাব বিবেচনায় না নিয়ে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ওসি বলেন, অপরাধীদের রক্ষা করতে তদবির বা অভিযানের খবর ফাঁস করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান
এলাকাকে শান্ত রাখতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। কোনো অপরাধীকে সুপারিশ করে আইনের বাইরে রাখার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় অভিভাবকদেরও সচেতন থাকার তাগিদ দেওয়া হয়।
জরুরি প্রয়োজনে ৯৯৯
যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সরাসরি বটিয়াঘাটা থানাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক পরিচয় বা দলের ঊর্ধ্বে উঠে অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নবাগত এই ওসি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬