ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বহরা ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে প্রবাসের কর্মজীবন ছেড়ে নিজ জন্মভূমিতে ফিরে এসেছেন ৩ নং বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক ।
২৩ অক্টোবর, শুক্রবার তিনি তাঁর প্রিয় জন্মভূমিতে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন।দেশে ফেরার পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনতলা, তেলমিয়া, কাশিমনগর বাজারসহ বিভিন্ন বাজারে স্থানীয় মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর খোঁজখবর নেন এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬