নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট সাংবাদিক-লেখক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু নাঈম রিপন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসির রাজধানীর ঢাকা জেলার (দক্ষিণ) সূত্রাপুর থানার সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি একজন সাদা মনের মানুষ, ঐতিহ্যবাহী ফকির বাড়ির কৃতি সন্তান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মরহুম মো. রমিজ উদ্দিন ফকির এর বড় ছেলে।
তিনি বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নাগরিক সময়, Daily 24Hrs TV, দৈনিক তথ্যবাণী, দৈনিক সরকার, দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা, দৈনিক জনতার দেশ-এ জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দিক হলো অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা, নারী শিক্ষার উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রচারে সহযোগিতাসহ আর্ত মানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকা। তিনি The Leader Book কর্তৃক দেশব্যাপী সম্মাননা পেয়েছেন, শিল্পকলা একাডেমী থেকে।
১৯৬৯ সালের ২৩ মার্চ ঢাকার নারিন্দায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ লেখালেখির সাথে জড়িত আছেন। তিনি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি, "যদি কিছু মনে না করেন" সামাজিক সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, দুলালপুর বুক ক্লাবের মহাসচিব, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক গণতদন্তে রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
গত ২৫ অক্টোবর ২০২৬ নিবন্ধিত সংস্থা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশের রাজধানীর ঢাকা জেলা শাখার (দক্ষিণ) সূত্রাপুর থানার সভাপতি হিসেবে কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে পারেন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬