মোঃ শিহাব খন্দকার,
বিশেষ প্রতিনিধি খুলনা জেলা:
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-০১(দাকোপ-বটিয়াঘাটা) আসনের মনোনীত রিকশা মার্কার প্রার্থী বিশিষ্ট হাদিস বিষারদ হাফেজ মাওলানা মুফতি ফিরোজুল ইসলাম (বিএ অনার্স, এম এ, এলএলবি) আজ ২৭ এ ডিসেম্বর দুপুর ২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার এসএম মোস্তাফিজুর রহমান এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মুফতি ফিরোজুল ইসলাম এ প্রতিবেদক কে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাকে মনোনয়ন পত্র উত্তোলন করতে নির্দেশনা দেওয়া হয়েছে,এবং জোটের নমিনেশন আমরা পাবো বলে প্রত্যাশা করছি।তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ করলাম। দাকোপ-বটিয়াঘাটা সহ দেশবাসীর কাছে দোয়া চাই। নির্বাচন কমিশনের নির্দেশনার কারণে সফর সঙ্গী ও সীমিত রাখা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি মুফতি সালিমুল্লাহ,সাধারণ সম্পাদক মুফতি নাসিম উদ্দিন, খুলনা জেলা সহ প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান আকুঞ্জি,এইচএম জাহাঙ্গীর মাহমুদ, মোঃ মোজাফফর হোসেন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬