মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে ইউনিয়ন যুবদল নেতার বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আলিমুজ্জামান রানার টিনশেড বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনের খবর পেয়ে বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন, তবে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
বসতবাড়ি ও বাড়ীর আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আলিমুজ্জামান রানা।
সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন পরাজিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জামায়াতের কর্মী ও সমর্থকরা হামলা চালিয়ে বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের বসতবাড়িতে ভাঙচুর করেন। এরই ধারাবাহিকতায় যুবদল নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আগুনে কোন হতাহত না হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, যে কোনও মুহূর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুম খান বলেন, বসতঘরে আগুন দেওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর আগের ঘটনায় মামলা হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬