ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে ধোঁয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিএনপির কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কারা, কী কারণে এবং কীভাবে আগুনের সূত্রপাত ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬