জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি সার ও বীজ বিক্রয় প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে গোমনাতী বাজার, ডোমার, নীলফামারী।
ছবিতে দেখা সাইনবোর্ডে প্রতিষ্ঠানটির নাম ‘মেসার্স বিজয় ট্রেডার্স’। স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ রয়েছে প্রোঃ মোছাঃ লুফি আক্তারের নাম। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে বিএডিসি অনুমোদিত বীজ ও সার ডিলার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
তবে প্রতিষ্ঠানটি বামুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত হলেও সাইনবোর্ডে গোমনাতী বাজারের ঠিকানা উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটির সাইনবোর্ডে গোমনাতী বাজারের ঠিকানা উল্লেখ করার কারণ কী, তা নিয়ে সংশ্লিষ্টদের কাছে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন স্থানীয়রা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬