বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে সোমবার সকালে আল-হেরা শপিং সিটির ১০২ নং গ্রামীন টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙ্গে শতাধিক মোবাইলসেট, সার্ভিসিংয়ের মোবাইল সেট, নগদ টাকাসহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় চুরেরা। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
দোকানের পরিচালক কাজী নাসিম হাসান বলেন, সকালে দোকানে এসে দেখতে পাই সাঁটারে থালা নেই। ভিতরে প্রবেশ করে দেখি শতাধিক মোবাইল সেট, সার্ভিসিংয়ের জন্য রাখা একাধিক মোবাইল সেট ও দোকানের ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় চোরেরা। বিষয়টি আমরা মার্কেট কর্তৃপক্ষ ও থানা পুলিশকে অবগত করেছি। থানার ওসিসহ একদল পুলিশ এসে তারা দেখে গেছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখছি এবং ওই বিষয়ে আমরা কাজ করছি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬