বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে নব প্রতিষ্ঠিত খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজাঞ্চি রেল স্টেশন সংলগ্ন এ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে ও ফয়সাল আহমদ সোবাহদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আল আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একে এম আব্দুল আহাদ,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও রহিম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু,সমাজ সেবক আশিকুর রহমান।
তামজির হোসাইনের কোরআন তেলোয়াত ও রায়হান আহমদের সংগীত পরিবেশন দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার সুহেল আহমদ,আতিকুর রহমান,তজম্মুল আলী,খালেদ আহমদ,মাসুম আহমদসহ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে অতিথিগণ ও নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে ```বরণ``` করে প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাষ্টার আলিম উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬