লালমনিরহাট প্রতিনিধি:
বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি মহাসড়ককে চার লেনে উন্নীত করার লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি উপস্থিত ছিলেন। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
সংশ্লিষ্টদের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কটি চার লেনে উন্নীত হলে লালমনিরহাটসহ সমগ্র উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। পাশাপাশি পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা বাড়বে এবং স্থলবন্দরের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও বুড়িমারী-লালমনিরহাট থেকে সড়কপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে সময় বাঁচবে এবং পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬