ভাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের পুর্বসদরদী বাস্তুখোলা এলাকার পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম ওরফে ধলা ডাক্তার (৬৭) ও তার পরিবারের ৪ জন সহ ৭জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ মুন্নু মাতব্বর ও মতিউর মাতুব্বর সহ তার লোকজন। এঘটনায় আহত পল্লী চিকিৎসকের ভাই বেলায়েত মাতব্বর বাদি হয়ে ১৪ জনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ভাঙ্গা থানা মামলা নম্বর-০১, তারিখ-০১/১২/২৫ ধারা-৩২৬/৩২৫/
৩০৭/৩৭৯/৩৮০/
৪২৭/১৪৪ সহ পেনাল কোড।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মাসের (৩০ নভেম্বর) দুপুরে সিরাজুল ইসলাম সহ তাদের পরিবারের ৭জনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে প্রতিপক্ষের মুন্নু মাতব্বর ও মতিউর মাতব্বর নেতৃত্বে তার লোকজন।
পরে এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে সিরাজুল ইসলামের অবস্থা অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ২৩ মেডিকেলে চিকিৎসা নিয়ে আহত সিরাজুল ইসলাম বাড়িতে আসেন।
বর্তমানে সিরাজুল ইসলামের অবস্থা আশঙ্কা জনক। তার ২টা অপারেশনের বাকি রয়েছে।
এঘটনার পর আসামিরা মামলা থেকে বাঁচতে
সিরাজুল ইসলামের হামলাকারী মামলার আসামী মতিউর রহমান মাতব্বরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির রান্না ঘর পুড়ে যায়।
মামলাটি ধামাচাপা দিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রতিপক্ষকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে বলে দাবি বাদি পক্ষের লোকজন ও এলাকাবাসী।
এঘটনাটি শুনে এলাকাবাসী নিন্দা জানিয়েছে।
সিরাজুল ইসলামের দুই পায়ের হাঁটু সহ একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
দীর্ঘ প্রায় ২৩দিন চিকিৎসা নিয়ে তিনি বাড়ি আসেন। এখনও তিনি ঘরে শয্যাশায়ী। হাটা চলাফেরা করতে পারে না। অচিরেই তার ক্ষতস্থানে আরও দুটি অপারেশন করতে হবে বলে জানায় স্বজনেরা।
এ ঘটনায় পল্লী চিকিৎসক সিরাজুল ইসলামের ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ মুন্নু মাতব্বর (৬০) ও মতিউর রহমান মাতব্বর (৭০) সহ হামলাকারীদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মামলা করলে মামলাটি তুলে নিতে আসামি পক্ষের লোকজন হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে অগ্নিসংযোগ ঘটনায় বাদি পক্ষের লোকজনকে আসামী করার হুমকি দেয়।
তাই বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বাদি পক্ষের লোকজন ও ভুক্তভোগী।
এ বিষয় মামলার বাদি বেলায়েত মাতুব্বর বলেন, আমার ভাই
সিরাজুল ইসলাম এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ঠিক তখনই গত রবিবার (২৮ ডিসেম্বর) রাতে
আমাদের ৭জনকে যাহারা কুপিয়ে আহত করেছে। সেই মামলার আসামিরা ষড়যন্ত্র করে নিজেদের ঘরে আগুন দিয়ে আমার ও আমার ভাই সিরাজুল ইসলাম ও তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে মামলার বাদি দাবি করেন, যাহারা রান্না ঘরে আগুন দিয়েছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্থি দেওয়া হোক।
পল্লী চিকিৎসকের দাবি, আমাকে হাত পা ভেঙে দিয়েছে। আমার স্ত্রীর সন্তান ও পুত্রবধূকে কুপিয়ে আহত করেছে এবং আমার ভাই সহ মোট ৭ জন লোক আহত করেছে। এদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
মামলার আসামিরা প্রকাশ্য ঘোরাফেরা করছে। তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর বলেন, বর্তমানে আসামিরা পালিয়ে বেড়াচ্ছে। আমি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬