সাবিত রিজওয়ান
মনটা কোথায় যায় রে
ফিরে আসে না আর,
নদীর জলে চাঁদের আলো
ডাকে বারবার।
মনটা কোথায় যায় রে
হারায় কোন ভিড়ে,
সবাই আছে চারপাশে তবু
কেউ নাই যে নীড়ে।
দখিনা হাওয়া লাগে গায়ে
ভাসায় দূর পাড়ে,
নাম না জানা কিসের টানে
ডাকি তারে তারে।
ওই যে নৌকা যায় ভেসে
ফিরে আসে কই,
আমার মনও সেই নৌকার মতো
থাকে না আর সই।
মনটা কোথায় যায় রে
কেউ জানে না ঠিক,
হাসির ভিতর লুকায় কেন
চোখের জলটুকু নিক।
মনটা কোথায় যায় রে
ফিরে আয় এবার,
নদীর জলে ভাসিয়ে দিলাম
সব কষ্ট আমার।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬