হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উদযাপন শেষে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ হয়।
বিসর্জন শোভাযাত্রা ও ঘাট এলাকায় ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হয় সর্বোচ্চ নিরাপত্তাবলয়। পূজার শুরু থেকেই শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করে জেলা পুলিশ। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সার্বক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন করতে বিসর্জন ঘাট এলাকায় সশরীরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬