হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন মনোযোগসহকারে শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
গণশুনানি চলাকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সেবাপ্রত্যাশী ও সেবাগ্রহীতাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ গণশুনানিতে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রত্যাশী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার এ উদ্যোগে উপস্থিত সেবাপ্রত্যাশীরা তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পান।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬