হেমন্তের মিষ্টি সকাল
হেমন্তের মিষ্টি সকাল,
মিষ্টি লাগে রোদ।
মিষ্টি রোদ যায় দিয়ে,
সূর্য মামা খোদ।
হেমন্তের মিষ্টি সকাল
গরম গরম পিঠা।
খেজুর গুড়ের গরম পিঠা,
লাগে দারুণ মিঠা।
হেমন্তের মিষ্টি সকাল,
কুয়াশা চাদরে ঘেরা।
নতুন ধানে হেমন্তের
পিঠা পায়েস সেরা।
বুকে রাখ শক্তি সাহস
বুকে রাখ শক্তি সাহস,
মনে রাখ বল।
সামনে যত আসুক বাঁধা,
ডিঙিয়ে তা চল।
থামলে কিন্তু চলবে না' তো,
লড়াই করে বাঁচো।
নিজ অধিকার আদায় করো
যত বাঙালি আছো।
রক্ত দিয়ে দেশ এনেছি,
এনেছি স্বাধীনতা।
হানাদারদের ঘায়েল করেছি,
ঘুচিয়েছি পরাধীনতা।
লাল সবুজের পতাকা নিয়ে
মুক্ত স্বাধীন আজ।
বিশ্ব সেরা বীর বাঙালির
লড়াই করা কাজ।
বুকে রাখো শক্তি সাহস,
মনে রাখ বল।
নিজ অধিকার আদায় করি,
এক সাথে সব চল।
হলুদ সরিষার ক্ষেতে
হলুদ সরিষার ক্ষেতে তোমায়,
লাগছে দারুণ জানি।
দেখলে তবে মন ভরে যায়,
আমার হৃদয় খানি।
ভ্রমরা গুলো বেড়ায় উড়ে,
হলুদ ফুলে ফুলে।
ফুলের মধু খায় তারা,
সরিষা ফুলে ঘুরে।
প্রজাপতিরাও মিতালি করে,
হলুদ সরিষার ক্ষেতে।
দোযেল আর টুনটুনিরা,
চায় না কোথাও যেতে।
দুই শালিকের কথা
দুইটি শালিক উড়ে এসে,
বসলো মগ ডালে।
মিষ্টি সুরে গায় গান,
ভোরের তালে তালে।
গাছের মগডালে বসে তাঁরা,
কয় মনের কথা।
সুখ দুঃখ হাসি কান্না,
মনের যত ব্যথা।
দুই শালিকের মনের কথা,
কয় যে প্রতিদিন।
দুই শালিকেরা কয় কথা,
মগ ডালে নিত্যদিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬