চলে গেল রমাদান
রমাদান চলে গেল পাবো কিনা আর
নাকি শেষ হয়ে যাবে জীবনের আয়ু,
জীবনে পাবো কি আর সিয়ামের বায়ু
নাকি চলে যাবো ভাই ও-ই পরপার?
আমার সকল ভুল করে দিও ক্ষমা
তোমাদের সাথে যদি সিয়াম নাপায়,
আর যদি কভু ভাই সাহরি না খায়
আমার উপর রাগ রাখিও না জমাা।
রহমত বরকত রমাদানে ছিলো
মাস টা চলে যেতেই শেষ হয়ে গেল।
আফসোস রমাদানে ক্ষমা হলো কিনা
নাকি পাপ রয়ে গেল আমল নামায়,
মাসটা পেয়েও যদি থেকে য়ায় গুনা
মোর মতো গুনাগার আর কেউ নাই।
বদলে গেছে যুগের হাওয়া
সব চাষি গালে হাত দিয়ে কাঁদে ভাই
তাদের ফসল সব ফাগুনের জলে,
বিরান বিনষ্ট হলো গেল হে বিফলে
ভুট্টা গেল গম গেল বাকি কিছু নাই।
ফাগুনেতে বৃষ্টি এতো দেখিনি জীবনে
দেখলাম শুধু আমি প্রথম এবার,
চাষীগণ আঁখি জলে কাঁন্দে জারে জার
ভুট্টা গুলো শুয়ে গেছে ফাল্গুনী পবনে।
ভুবনের সবকিছু পাল্টে গেল ভাই
আগের মতন আর যেন কিছু নাই।
লোকের মতন বায়ু হয়েছে বদল
যেমন হয়েছে লোক অতিরিক্ত রুক্ষ,
তেমনি গিয়েছে পাল্টে গগনে বাদল
লোক ও পাচ্ছে তেমনি অতিশয় দু:খ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬