বিশ্বনাথ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা যুবদল। প্রবাসী চত্তর থেকে মিছিলটি শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর ওপর পদসভায় মিলিত হন যুবদলের নেতাককর্মীরা।
বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, বাবুল মিয়া, শাহ লিলু মিয়া, সুলতান খান, শিহাব উদ্দিন আহমদ, আশিক আলী, ইসলাম উদ্দিন, বাবুল আহমদ সুমন, সাইদুর রহমান রাজু।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক বসির আহমদ, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, বিশ্বনাথ পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা।
পদসভায় বক্তারা বলেছেন, বিশ্বনাথের মাটি যুবদলের ঘাঁটি। বিশ্বনাথে যুবদল একটি শক্তিশালী অবস্থানে আছে, এবং থাকবে। যুবদলকে আরো সুসংগঠিত করতে সবাইকে একসাথে কাজ করে আরো শক্তিশালী করতে হবে।
বক্তারা আরো বলেন, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর আদর্শে গড়া যুবদলের সৈনিকেরা বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যুবদলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬