বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজনীন সুলতানা ১৬ নভেম্বর ২০২৬, সোমবার রুমা উপজেলায় দিনব্যাপী দাপ্তরিক সফর করেছেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন, উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের শুরুতে জেলা প্রশাসক চাইন্দা হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। এরপর তিনি রুমা থানা পরিদর্শন করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
সোমবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণ শেষে জেলা প্রশাসক নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেন। এরপর তিনি নবনির্মিত হেডম্যান অফিস উদ্বোধন করেন এবং উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
সফরে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রুমা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনারবৃন্দ ও রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬