লালমনিরহাট প্রতিনিধি:
শিক্ষা ও মেধার বিকাশই একটি জাতির এগিয়ে যাওয়ার মূল শক্তি। সেই লক্ষ্যে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. হাসান রাজীব প্রধানের আন্তরিক প্রচেষ্টায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শনের অনন্য সুযোগ করে দেওয়া হবে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, আইপি এন্ড এস অনুবিভাগ, সংসদ ভিজিট শাখার সহকারী সচিব আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জানা যায়।
পত্র অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর ২০২৬, রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে এই পরিদর্শন অনুষ্ঠিত হবে। পরিদর্শনের অংশ হিসেবে পাটগ্রাম-হাতীবান্ধা আসনের কৃতি শিক্ষার্থীরা সংসদ ভবন সংলগ্ন ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন, ফটোসেশন এবং সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুবর্ণ সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের মেধার সঠিক মূল্যায়ন এবং দেশের সর্বোচ্চ আইনসভা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এটি আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে এক দূরদর্শী পদক্ষেপ। মেধাবীদের স্বপ্নপূরণে এবং তাদের সঠিক দিকনির্দেশনায় এমন প্রেরণাদায়ক কার্যক্রম সবসময় অবিস্মরণীয় হয়ে থাকবে।
এগিয়ে যাক লালমনিরহাট-১, হাতীবান্ধা-পাটগ্রামের আগামীর প্রজন্ম।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬