মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্যামেরা ও ফটোগ্রাফির সরঞ্জাম চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক সাজানোর অভিযোগে মো. রেদুয়ানুল হক (৩১) নামে এক ব্যক্তিকে গ্রে-প্তার করেছে পুলিশ। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চু-রি যাওয়া সব মালামাল উ-দ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) লোহাগাড়া থানাধীন পদুয়া ইউনিয়নের নাওঘাটা আওয়ার পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আ-টক করা হয়। পরে তাঁর নিজ বসতঘর থেকে চু-রি যাওয়া ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম উ-দ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের দিকে আমিরাবাদ বাজারের মোস্তফা সিটি মার্কেটের প্রথম তলায় অবস্থিত ‘ওয়েডিং ফটোগ্রাফি’ দোকানটি বন্ধ করে বাইরে যান দোকানমালিক বাবলু পাল (৩৭)। পরে ১০ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে দোকানে ফিরে তিনি দেখতে পান, স্লাইডিং গ্লাসের দরজার তালা খোলা। এ সময় দোকান থেকে তিনটি Sony α7III ক্যামেরা, একটি Sony α7C ক্যামেরা, বিভিন্ন ব্র্যান্ডের লেন্স, ক্যামেরার ব্যাটারি ও চার্জারসহ মোট ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা মূল্যের সরঞ্জাম চু-রি হয়েছে।
এ ঘটনায় বাবলু পাল থানায় অভিযোগ করেন। অন্যদিকে, গত ১২ অক্টোবর রেদুয়ানুল হকের স্ত্রী রেশমী আক্তার তাঁর স্বামীকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপ-হরণ করেছে বলে থানায় অভিযোগ দেন।
অভিযোগ দুটি পাওয়ার পর লোহাগাড়া থানা পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি দোকানসহ আশপাশের প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে রেদুয়ানুল হককে দোকান থেকে মালামাল চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেদুয়ানুল হক চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পাশাপাশি চুরির ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নিজেই আত্মগোপনে গিয়ে স্ত্রীকে দিয়ে অপহরণের অভিযোগ দায়ের করানোর বিষয়টিও জানান।
এই ঘটনায় লোহাগাড়া থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে গ্রেপ্তার রেদুয়ানুল হককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬